এইতো সেদিনও তোমার হাত ধরে হেটে এসেছি কত পথ। আমি চাইতাম বেঁছে বেঁছে তোমার হাতের সব'চে ছোট আংগুলটা ধরতে; তুমি ছাড়িয়ে নিতে বারবার নিজ হাতে শক্ত করে ধরতে' তুমি আমার হাত। আমিও একরোঁখা ; বায়না ধরতাম তোমার কনিষ্ঠ আংগুলটাই ধরতে । হার মেনে যেতাম আমি অতিসতর্ক তোমার ওই শক্ত হাতের বাঁধনে পড়ে।
বশে আনতে আমার সকল জিঁদ যখন তুমি পাটকাঠির আগায় আঁঠা লাগিয়ে, প্রজাপতি ধরার কৌশল শেখাতে আমায়; ধরে এনে দিতে তুমি হরেক রঙের প্রজাপতি ।
তখন কতো ছোট্ট টা'ই না ছিলাম! আর আজ ! আজ কি সত্যিই অনেক বড় হয়ে গেছি আব্বু ? আজ আর তোমার বুকের উপর আমাকে শুইয়ে ঘুমপাড়াও না আমায়; পিঠ চাপড়ে চাপড়ে আমার মাথাটা -- রাজ্যের আদর নিয়ে চেপে ধরো না তোমার বুকে । তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া হয় না আজ আর আমার। তাই'ই হয়তোবা ঘুমই হয় না এখন ।
তখনো হাটা শিখিনি পুরোপুরি চোখমোছা ভোরে ; কোরান শিক্ষার আসর, খানকাহ শরীফে কোলে করে নিয়ে যেতে আমায়, সেদিনই তুমি কি ভেবেছিলে ---আজ এরকম বড় হয়ে যাবো তোমার এই আমি ? সত্যি করে বলোতো কত পরিমান দোয়া করে রেখেছিলে তুমি আল্লাহ্'র কাছে আমার জন্য ? দুনিয়ার এক অফুরন্ত রহমত, 'তোমায়' অহরহ ফজরের ভোরে শুনেছি আমার জন্য দোয়া করতে। আরশে আজীমের পাঁয়া ধরে কাঁদতে যেন, দেখেছি কত নামাজের পর। তোমার শেষ রাতের কান্নায় যখন ভোরের অনাগত আলো ভারি হতে দেখেছি। বুঝতে শেখার পর আমিও বলেছি মহান রাব্বুল আ'লামিন এর কাছে "যেন রহম করেন তিনি তোমায় ; যেমন ছোটকাল থেকে তুমি করে আসছ আমার জন্য" ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag
'তুমি কি ভেবেছিলে ---আজ এরকম
বড় হয়ে যাবো তোমার এই আমি ?
সত্যি করে বলোতো
কত পরিমান দোয়া করে
রেখেছিলে তুমি আল্লাহ্'র কাছে
আমার জন্য ?'
_খু্ৱ সুন্দর লিখেছেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।